বাসচাপা দিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকায় তর্কাতর্কির জের ধরে সিএনজিচালিত অটোরিকশার চালককে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে বাসসহ চালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শেখ ফরিদের (৪০) বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। হালিশহর বি ব্লক চৌধুরীপাড়ায় তিনি পরিবার নিয়ে থাকতেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাসচালক আইয়ুব আলীর (২৮) বিরুদ্ধে মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|