বাসচাপায় কনস্টেবল নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসচাপায় খুলনা নগরের বয়রা পুলিশ লাইনের পুলিশ সদস্য প্রদীপ কুমার সরকার (৪৮) (ব্যাচ নম্বর-৫১৮৬) নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রদীপ ডুমুরিয়ার সাজিয়াড়া গ্রামের গুরুপদ সরকারের ছেলে। গাড়িটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটায় সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস নগরের বয়রা পুলিশ লাইনের সামনে সড়ক পার হওয়ার সময় প্রদীপকে চাঁপা দিয়ে দ্রুত চলে যায়। পরে স্থানীয় ও পুলিশ সদস্য তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নগরের খানজাহান আলী থানা পুলিশ ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড থেকে গাড়িটি আটক করে।