বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলতলী এলাকায় দ্রুতগামী বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের কিসমত কসবা গ্রামের আবদুস সামাদ সরদার (৫৫), আবুল কাশেম (৫৫) ও মনোহরপুর গ্রামের ফটিক হোসেন (৩৮)।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম জানান, ওই তিন ব্যক্তি সদর উপজেলার পাকুরিয়া গ্রামে বিএনপির কর্মিসভা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় পৌঁছালে নওগাঁ থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। দুর্ঘটনায় পর বাসচালক পালিয়ে যান।

ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।