বাসচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামে বাসচাপায় মুনছের আলী (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুনছের আলী একই উপজেলার মাধাইমুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় নাটোর থেকে পাবনাগামী একটি বাস মুনছের আলীকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নাটোর প্রতিনিধি|