বাসচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামে বাসচাপায় মুনছের আলী (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুনছের আলী একই উপজেলার মাধাইমুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় নাটোর থেকে পাবনাগামী একটি বাস মুনছের আলীকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন মুনছের আলীকে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নাটোর প্রতিনিধি|