প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-গাজীপুর সড়কের গাজীপুর শহরের সার্ডি এলাকায় গতকাল সোমবার সকালে বাসচাপায় শংকর বাঘমার (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বর্গাপুর এলাকার সত্যরঞ্জন বাঘমারের ছেলে। এ ঘটনায় শংকরের চাচাতো ভাই মৃত্যুঞ্জয়ও (২০) আহত হন। জানা যায়, শংকর তাঁর ভাইকে নিয়ে শ্বশুরবাড়ি গাজীপুর শহরের যোগীতলায় নিমাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। সকালে চন্দনা চৌরাস্তায় নেমে রিকশাযোগে দুজনে যোগীতলা যাওয়ার পথে সার্ডি এলাকায় পেছন থেকে একটি বাস তাঁদের বহনকারী রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শংকর মারা যান।