প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা জেলার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের দশধার নামক স্থানে গত রোববার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। তাঁর নাম রোজিনা আক্তার (৩০)। তিনি কলমাকান্দা উপজেলার সিধলী বানিয়াপাড়া মিতালী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং সদর উপজেলার নওবন্দ গ্রামের রিপন মিয়ার স্ত্রী। এলাকাবাসী সূত্র জানায়, রোজিনা কলমাকান্দার সিধলী বাজার থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে চড়ে নেত্রকোনায় যাচ্ছিলেন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রিপন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।