বাসচাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় গতকাল রোববার টেলিফোন শিল্প সংস্থার সামনে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী হলেন ফেনীর ছাগলনাইয়ার পান্না বেগম (৫০)। পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে টঙ্গীর মরকুন এলাকার মেয়ের বাসা থেকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে বের হন পান্না। পরে রিকশাযোগে টঙ্গীর স্টেশন রোড টেলিফোন শিল্প সংস্থার সামনে পৌঁছালে দ্রুতগামী একটি বাস ওই রিকশাকে চাপা দিলে রিকশায় থাকা পান্না, তাঁর স্বামী আব্দুল হাই ও নাতনি তানিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় জনতা তাঁদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক পান্নাকে মৃত ঘোষণা করেন।