বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার করিমপুর এলাকায় বাসের ধাক্কায় শহর পুলিশের সহকারী উপপরিদর্শক (এটিএসআই) জয়নাল আবেদিন (৪৫) নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল পৌনে নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে। জয়নাল আবেদিনের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরদার বলেন, স্থানীয় লোকজন বাসটিকে আটক করেছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় মামলা করা হবে।