বাসচাপায় বৃদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে অজ্ঞাত একটি বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন হাজেরা বেগম (৫৫) নামের এক বৃদ্ধ। গত বুধবার দিবাগত রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের মাধাবপুর এলাকায় এ ঘটনা ঘটে। হাজেরা বেগম মাধবপুর গ্রামের হালিম তালুকদারের স্ত্রী। এলাকাবাসী জানান, রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী সেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন হাজেরা বেগম। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি হোসেন সরকার জানান, সেবা পরিবহনের ওই বাসটি পরে নগরকান্দা উপজেলার তালমার মোড় এলাকা থেকে আটক করা হয়, তবে চালক পালিয়ে গেছেন। ফরিদপুর অফিস|