প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জোয়ার সাহারা এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে বাসচাপায় এমদাদুল হক (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, এমদাদুলের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার কালীবাড়ি এলাকায়। গতকাল তিনি রাজধানীর খিলক্ষেতে বোনের বাসায় যাওয়ার জন্য গ্রামের বাড়ি থেকে বাসযোগে ঢাকায় আসেন। বিকেল চারটার দিকে জোয়ার সাহারা রেলগেটসংলগ্ন এলাকায় বাস থেকে নামেন। বাস থেকে নামার সঙ্গে সঙ্গে আরেকটি দ্রুতগামী বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) রেজাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।