বাসচাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ বাইপাস সড়কের শ্মশানঘাট এলাকায় গতকাল শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাসের চাপায় কলি আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মনির হোসেনের মেয়ে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজামেঞ্চল হক জানান, গতকাল সকালে রাস্তা পার হতে গিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই কলি আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় বাসের চালকের সহকারী মাসুম মিয়াকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  হবিগঞ্জ প্রতিনিধি।