বাসচাপায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পুঠিয়ায় গতকাল বুধবার বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেন এবং সড়ক অবরোধ করেন। উপজেলার বানেশ্বর ফাঁড়ির ট্রাফিক সার্জেন্ট জুলকার নায়েন জানান, গতকাল বিকেল তিনটার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রুবেল (২১) মোটরসাইকেল চালিয়ে বানেশ্বর বাজারে আসছিলেন। এ সময় পাবনাগামী উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে রুবেল রাস্তায় পড়ে যান এবং বাসের নিচে চাপা পড়েন।