বাসচাপায় চাচা ভাতিজা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে গতকাল শুক্রবার যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বাসটি পুড়িয়ে দিয়েছেন। বেলা ১১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের পাইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পাইককান্দি গ্রামের দুলাল মোল্লার ছেলে মাসুদ মোল্লা (৩৫) ও তাঁর (দুলাল) ভাই হায়দার হোসেন (৪৫)।