বাসচাপায় ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল বুধবার বাসের চাপায় এক ছাত্র নিহত হয়েছেন। নিহত তাইজুল ইসলাম (২৫) গাজীপুরের মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৃতীয় বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল একটি মোটরসাইকেল নিয়ে কাপাসিয়া উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান তাইজুল। সেখান থেকে ফেরার পথে বেলা সাড়ে তিনটার দিকে রাজেন্দ্রপুরে একটি যাত্রীবাহী বাসচাপায় ঘটনাস্থলেই তাইজুলের মৃত্যু হয়। পুলিশ তাইজুলের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। নাওজোড় হাইওয়েপুলিশের উপপরিদর্শক ইকবাল হোসেন বলেন, বাসটি ওই ছাত্রকে চাপা দিয়েই পালিয়ে যায়। গাজীপুর প্রতিনিধি