বাসচাপায় জেএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোরা এলাকায় গতকাল সোমবার সকালে বাসচাপায় এক জেএসসি পরীক্ষার্থী ও একজন রিকশাচালক নিহত হয়েছেন। এর প্রতিবাদে মহাসড়কটি প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখা হয়।
নিহত পরীক্ষার্থীর নাম রিফাত আহমেদ (১৩)। তার বাড়ি সিরাজিদিখানের তেগুরিয়া গ্রামে। নিহত রিকশাচালকের নাম আইনউদ্দিন (৪০)। বাড়ি ময়মনসিংহে। তিনি কুচিয়ামোরা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। এ ছাড়া ওই দুর্ঘটনায় জিসান তালুকদার (১৩) নামে জেএসসির আরেক পরীক্ষার্থী আহত হয়। রিফাত ও জিসান সিরাজদিখানের রাজনগর উচ্চবিদ্যালয়ের ছাত্র।