বাসচাপায় তিন বন্ধু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে সমষপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গত রোববার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। তাঁদের বাড়ি উপজেলার কবুতরখোলা গ্রামে।
পুলিশ জানায়, ওমর ফারুক (২৪), সিফাত (২২) ও সায়মন (২৩) মোটরসাইকেলে করে শ্রীনগর থেকে কবুতরখোলা যাওয়ার পথে ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়।