বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ীতে বাস চাপায় আজ শুক্রবার সন্ধ্যায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন একজন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফছিহুর রহমান প্রথম আলোকে বলেন, ওই বাসটির যাত্রীরা নালিতাবাড়ীর মধুটিলা ইকো পার্কে বনভোজনে যাচ্ছিলেন। পথে এ ঘটনা ঘটে।