বাসচাপায় ত্রিশালের ইউএনও নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম (৩৮) বাসচাপায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশালে বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ইউএনও রাশেদুল ইসলাম ভূমি কার্যালয়ের কর্মচারী নসর উদ্দিনের মোটরসাইকেলের পেছনে চড়ে উপজেলার হদ্দের ভিটা গ্রামে একটি বিরোধপূর্ণ জমি দেখতে যান। সন্ধ্যায় ফেরার পথে বৈলর এলাকায় পৌঁছালে ত্রিশাল থেকে ময়মনসিংহগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রাশেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত নসর উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশেদুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।