বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাকনী এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন তারাকান্দা উপজেলার রঙ্গেরকান্দা গ্রামের মো. দিলীপ (৩০) ও তাঁর আত্মীয় ইয়াসিন আলী (৪৫)। ইয়াসিন আলীর বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায়।
তারাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, দিলীপ ও ইয়াসিন মোটরসাইকেলে করে তারাকান্দা থেকে ফুলপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। কাকনী এলাকায় একটি বাস অপর একটি বাসকে পাশ কাটানোর সময় তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইয়াসিন মারা যান। গুরুতর আহত অবস্থায় দিলীপকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।