বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে বাসের চাপায় গতকাল রোববার মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহত হওয়া ব্যক্তিরা হলেন মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের কালু মজুমদারের ছেলে ছোটন মজুমদার (২১) ও জনার্দ্দনপুুর গ্রামের নূর আলমের ছেলে মো. মিলন (২৫)। আহত হওয়া ব্যক্তি হলেন একই ইউনিয়নের মাস্তাননগর গ্রামের জহিরুল হকের ছেলে মো. মামুন উর রশিদ (২৭)।