বাসচাপায় দুই মোটরসাইকেলের পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া বাইপাস সড়কের ছিলিমপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে গত বৃহস্পতিবার রাতে বাসের চাপায় দুটি মোটরসাইকেলের পাঁচজন আরোহী নিহত হয়েছেন।শাজাহানপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ছিলিমপুরের নাজ গার্ডেন নামের একটি মোটেল থেকে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন যুবক ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া বাইপাসে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনের সড়কে উঠলে দিনাজপুরগামী একটি বাস মোটরসাইকেল দুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের পাঁচজন আরোহীর মধ্যে চারজন এবং একজন হাসপাতালে মারা যান। শাজাহানপুর থানার এএসআই নরেশ চন্দ্র জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, লেলিন (২৫), রাফি (২৩) ও বাপ্পি (২৪)। নিহত লেলিনের বাড়ি শহরের সূত্রাপুরে।