বাসচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাসের চাপায় সাফিরুল ইসলাম (৮) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল রোববার হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের চানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাফিরুল চানপুর গ্রামের ছাও মিয়ার ছেলে। সে স্থানীয় রামপুর মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। নবীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, দুপুরে চানপুর এলাকায় সাফিরুল রাস্তা পার হচ্ছিল। এ সময় হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
হবিগঞ্জ প্রতিনিধি