প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেকে মাদ্রাসায় দিয়ে বাড়ি ফেরার পথে ফরিদপুরের বোয়ালমারীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী আবদুছ ছাত্তার (৪৫) নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ছয়টার দিকে বোয়ালমারী-সহস্রাইল সড়কের চতুল এলাকার হালিম বিশ্বাসের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত আবদুছ ছাত্তার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের সুকদেব নগর গ্রামের বাসিন্দা ছিলেন। সহস্রাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাউদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আবদুর ছাত্তার প্রাণ হারান। বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান বলেন, বাসটি ওই মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।