বাসচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে যাত্রীবাহী বাসের চাপায় অলিয়ার রহমান (৫৬) নামের এক ভ্যানযাত্রী নিহত এবং দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে নড়াইল-কালনা সড়কের আউড়িয়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত অলিয়ারের বাড়ি সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামে। তিনি পেশায় কৃষক ছিলেন। আহত দুজন হলেন ভ্যানের চালক শাহ আলম এবং যাত্রী আবুল কালাম। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস আউড়িয়া চৌরাস্তা মোড়ে ব্যাটারিচালিত ওই ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অলিয়ার। আহত দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।