বাসচাপায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকায় গতকাল বুধবার দুপুরে বাসচাপায় লুৎফর রহমান (৪২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি তুষভান্ডার ইউনিয়নের উত্তর ঘনেশ্যাম এলাকার তালেব আলীর ছেলে। ওই ঘটনার পর স্থানীয় জনতা বাসটিকে আটক করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।