বাসচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী এলাকায় সড়ক দুর্ঘটনায় নির্মল পাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গাগামী একটি অটোরিকশায় ওঠার সময় তাঁকে পেছন থেকে তিন চাকার মাহিন্দ্র ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। এ সময় পেছন থেকে একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তিনি উপজেলার ঘারুয়া গ্রামের বাসিন্দা ছিলেন।  ফরিদপুর অফিস