প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ায় মাগুরা-যশোর সড়কে গত বৃহস্পতিবার রাতে বাসের চাপায় ঝর্ণা বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। ঝর্ণা মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইনজীবী কামাল হোসেনের স্ত্রী। শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে খুলনামুখী একটি যাত্রীবাহী বাসের চাপায় ঝর্ণা বেগম নিহত হন। বাসটি আটক করা যায়নি।