বাসচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে বাসের চাপায় সবুজ আহমেদ (২০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের অপর আরোহী শরীফ হোসেনকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ উপজেলার কালিদাস খামার চালা গ্রামের আবদুল মান্নানের ছেলে। ঢাকা থেকে ছেড়ে আসা সাগরদীঘিগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই সবুজ নিহত হন। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।