বাসচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকায় গতকাল রোববার দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে গাফফার (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি হানিফ পরিবহনের একটি বাসের হেলপার। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দোয়েল পরিবহনের একটি বাস তাদের নিজস্ব ডিপো থেকে বের হয়ে উপজেলার নতুন টিপুরদী এলাকায় ইউটার্ন করছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস দোয়েল পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাস থেকে পড়ে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন হেলপার গাফফার। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাওলাহানি গ্রামের নাজিমুদ্দিন মুন্সীর ছেলে।