বাসচাপায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে বাসচাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। সোমবার বেলা দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় ওই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তিকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। করিমপুর হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহিম জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।