বাসচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী শাজাহান ভূঁইয়া (৩৫) নিহত এবং তাঁর স্ত্রী বৈশাখী (২৮) আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চণ্ডীবরদী সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান ভূঁইয়া উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের খাঞ্জাপুর এলাকার বাসিন্দা। মুকসুদপুর থানার এসআই দীপক সরকার জানান, শাজাহান ভূঁইয়া মোটরসাইকেলে করে সংযোগ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস তাঁদের চাপা দেয়। ভাঙা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, গ্রিনলাইন পরিবহনের ওই বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।