প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে গতকাল শনিবার একটি যাত্রীবাহী বাসের চাপায় শামীম হোসেন (২৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার উলাইল গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন চার পথচারী। তাঁরা হলেন উপজেলার টেপড়া গ্রামের আলমাস হোসেন, ছোট কুষ্টিয়া গ্রামের কেয়া মনি, মেহেদীপুর গ্রামের ফুলজান বেগম ও নওগাঁ জেলার বড়পাই গ্রামের আরিফ হোসেন (২৫)। তাঁদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।