প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। দুর্ঘটনার পরপর পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওসি জানান, স্বজনদের পাওয়া না গেলে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।