বাসচাপায় নিহত ১ পুলিশ আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত ও অপর আরোহী পুলিশ সদস্য আহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মোস্তফা (৩৮)। তাঁর পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন রফিকুল ইসলাম (২৭)। তিনি নারায়ণগঞ্জ জেলার ট্রাফিক বিভাগের সহকারী উপপরিদর্শক (এটিএসআই)। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. মোজাম্মেল মিয়া বলেন, এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।