প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে কর্ণগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কর্ণগোপ এলাকার এসিএস টেক্সটাইল মিলের শ্রমিক মর্জিনা আক্তার (৩০) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পশ্চিমধলা এলাকার অটোরিকশা চালক লিটন মিয়া (৪৫)। মর্জিনা আক্তার পটুয়াখালীর গলাচিপা উপজেলার কাঞ্চনবাড়িয়া এলাকার ইছা মিয়ার স্ত্রী।