বাসচাপায় পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় এলাকায় বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহ আহমেদ (৭০) একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। তাঁর বাসা নগরের হাজার দীঘিরপাড় এলাকায়।

বারিক বিল্ডিং মোড় এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে সালেহ আহমেদ কাজ করতেন বলে জানান তাঁর ছেলে মোহাম্মদ সোহেল। তিনি বলেন, অফিসে যেতে প্রতিদিনের মতো গতকাল সকালেও বাসা থেকে বের হয়ে তাঁর বাবা দেওয়ানহাট মোড়ে যান। সেখানে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। হঠাৎ দ্রুতগামী একটি বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) অনুরাধা পাল প্রথম আলোকে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।