বাসচাপায় পল্লি চিকিৎসক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আজ শনিবার দুপুরে বাসের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার গুজিয়াম কাঠলবন্ধ গ্রামে। তিনি পেশায় পল্লি চিকিৎসক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে নুরুল ইসলাম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাসী একটি বাস তাঁকে চাপা দেয়। স্থানীয়রা আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দুর্ঘটনায় নুরুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।