বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিইপিজেডে বাসচাপায় রানী আকতার (২৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রানী আকতার সিয়াম সুফিয়া নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। অন্য আরেকটি পোশাক কারখানার শ্রমিকদের বহনকারী বাসের নিচে তিনি চাপা পড়েন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মালেক জানান, বাসটি সিইপিজেড এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে রানী আকতার বাসটির নিচে চাপা পড়েন। ওই সময় তিনি হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা আরও তিন যাত্রী আহত হন।