বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় একটি বাসের চাপায় পোশাক কারখানার একজন শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত পোশাকশ্রমিকের নাম রাবেয়া আক্তার (২২)। তিনি বরপা এলাকায় অবস্থিত অন্তিম ডেনিম পোশাক কারখানায় কাজ করতেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলার বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস রাবেয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।