বাসচাপায় বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলার মাহমুদা কালভার্ট এলাকায় গত মঙ্গলবার বাসচাপায় আবদুল কাদের তালুকদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আবদুল কাদের উপজেলার উত্তর বেতাগী গ্রামের বাসিন্দা ছিলেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ওই দিন সন্ধ্যা সাতটার দিকে বরগুনা-বেতাগী-নিয়মাতি সড়কের মাহমুদা কালভার্ট এলাকায় একটি যাত্রীবাহী বাস আবদুল কাদেরকে চাপা দেন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপর এর চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। নিজস্ব প্রতিবেদক, বরগুনা|