বাসচাপায় মা ও মেয়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের পোস্টকামুরী এলাকায় গত শুক্রবার রাতে বাসচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ছায়া রানী দাস (৪৫) ও তাঁর মেয়ে সুরভী দাস (২০)। তাঁদের বাড়ি সুনামগঞ্জের শালনা গ্রামে। তাঁরা মির্জাপুরের জামুর্কিতে ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ জানায়, তাঁরা ওই স্থানে রাস্তা পার হওয়ার সময় টাঙ্গাইলগামী একটি বাস তাঁদের চাপা দেয়। এতে সুরভী ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী ছায়া রানীকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।