প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে বাসচাপায় মোবারক আলী নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের লালপুল থেকে ফেনী আসার জন্য মোবারক আলী একটি বাসে ওঠার চেষ্টা করেন। এ সময় পা ফসকে পড়ে যান তিনি। উঠে দাঁড়ানোর চেষ্টা করার সময় বাসের চাকার নিচে তার পা পিষ্ট হয়। উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহাঙ্গীর আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোবারক আলী ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা। তিনি লালপুল আল রাজী একাডেমির সহকারী শিক্ষক ছিলেন।