বাসচাপায় মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর শহরের কামারের মোড় এলাকায় রংপুর-কুড়িগ্রাম সড়কে গতকাল যাত্রীবাহী বাসচাপায় আবদুল খালেক (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শহরের চকবাজার এলাকায় ব্যবসা করতেন তিনি। ঘটনার পর এলাকার বিক্ষুব্ধ জনতা সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে কুড়িগ্রাম থেকে রংপুরগামী সুমাইয়া পরিবহনের একটি বাস আবদুল খালেককে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।