বাসচাপায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মঞ্জুরী বেগম (৪৫)। তিনি নেত্রকোনার পূর্বধলা থানার ঘাঘরপাড়া এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক জানান, সকাল সোয়া আটটার দিকে দুর্ঘটনাস্থলেই মঞ্জুরীর মৃত্যু হয়।