বাসচাপায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে বাসের চাপায় কলিম উদ্দিন আহমেদ (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার ঢাকা-কিশোরগঞ্জ সড়কের হেতেমদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কলিম উদ্দিন শিবপুর উপজেলার মানিকদী গ্রামের সবজে আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে একটি যাত্রীবাহী বাস হেতেমদী পেট্রল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়।