বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আজ শুক্রবার সকালে বাসের চাপায় আবু তাহের (২৬) নামের মোটরসাইকেলের একজন চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই আরোহী।

সকাল আটটার দিকে উপজেলার গলাচিপা-পটুয়াখালী সড়কের সিকদার বাড়ির মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত তাহেরের বাড়ি উপজেলার গোলখালী ইউনিয়নে। আহত দুজনকে প্রথমে পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে তাহের দুজন যাত্রী নিয়ে মোটরসাইকেলে চড়ে উপজেলার হরিদেবপুর থেকে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় সিকদার বাড়ির মোড়ে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস তাহেরের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। অপর দুই আরোহী গুরুতর আহত হন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজ্জাক মোল্লা বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। বাসটি আটক করা যায়নি।