বাসচাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার পাচলিয়া এলাকায় বাসচাপায় অন্তরা খাতুন (৩) নামের এক শিশু নিহত ও তার মা আমেনা খাতুন (৩০) আহত হয়েছেন। রাস্তা পারাপারের সময় গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। অন্তরা সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এমদাদুল হক জানান, ঘটনাস্থলেই অন্তরা নিহত ও আমেনা আহত হন।