বাসচাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের চাপায় নিশা আক্তার (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
গতকাল শনিবার সকালে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়ার মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিশার বাড়ি মাইজহাটি গ্রামে। তার বাবার নাম শফিকুল ইসলাম। স্থানীয় মক্তবে পড়া শেষে সকাল আটটার দিকে সে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।