বাসচাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় আমতলী-পটুয়াখালী মহাসড়কের ছুরিকাটা এলাকায় গতকাল রোববার দুপুরে লিয়ামনি (৪) নামে একটি শিশু বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। শিশুটির বাবা ছুরিকাটা গ্রামের বাসিন্দা আলম গাজী বলেন, বেলা একটার দিকে লিয়ামনি মায়ের হাত ধরে বাড়ি থেকে সড়কে ওঠামাত্র বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিজস্ব প্রতিবেদক, বরিশাল